গাইবান্ধার সাঘাটায় ঘূর্ণিঝড়ে আরমান আলী নামে এক কৃষক নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগ মহুর্তে উপজেলার ৯নং কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিঘর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত তিন’জনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দ্রুত গতির এ ঝড়ে গাছপালা, ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নিহত কৃষক আরমান আলী (৫৮) ৯ নং কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিঘর গ্রামের মৃত সনেট আলীর ছেলে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি বেলাল হোসেন জানান, বিকাল ৫টার দিকে হটাৎ করে প্রচন্ড গতিতে ঝোড়ো বাতাস এবং বৃষ্টি শুরু হয়। তখন জমি থেকে বাড়ি ফিরছিলেন কৃষক আরমান আলী। এসময় ঝড়ের কবলে পড়ে আরমান আলীর মৃত্যু হয়।
সুমন মিয়া/বার্তা বাজার/এস.আর