শিক্ষা উপমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ডিআরইউ

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মশিউর রহমান।

বৃস্পতিবার (২০ মে) রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

সাংবাদিকদের বিষোদগার করা ও রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকের একটি খণ্ডিত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এর আগে গ বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখার ৪০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। ওই ভিডিওর শিরোনামে লেখা ছিল, ‘ফাইল চুরির দায় স্বীকার প্রথম আলোর সাংবাদিক রোজিনার’।

এদিকে বৃহস্পতিবার (২০ মে) রোজিনা ইসলামের জামিনের শুনানির দিন ধার্য থাকলেও তার পিছিয়ে রোববারে নিয়েছেন আদালত।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর