মাংসের কথা বলে প্রতিবেশির ফ্রিজে নিজের ‘বাচ্চাকে’ রাখলেন নারী!

বরিশালের আগৈলঝাড়ায় একটি বাসার ফ্রিজ থেকে মানব শিশুর ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ। জরুরি পরিসেবা ৯৯৯ নাম্বারে কল পেয়ে উপজেলার বেলুহার গ্রাম থেকে বুধবার (১৯ মে) ভ্রূণটি উদ্ধার করা হয়।

তবে ভ্রুণের গর্ভধারিণী সুমাইয়া বেগম সাথীর দাবি গর্ভপাতের পর মামলার আলামতের জন্য ভ্রুণটি কৌটায় ভরে ফ্রিজে রাখা হয়েছিল।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ বুধবার বেলুহার গ্রামের নিলু বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় তার দেওয়া তথ্য অনুসারে তার ফ্রিজের ভেতরে রাখা একটি কৌটা থেকে মানব ভ্রুণ সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়।

নিলু বেগমের বরাত দিয়ে তিনি জানান, প্রতিবেশী সুমাইয়া বেগম সীমা সম্প্রতি মাংস রাখার কথা বলে একটি কৌটা তার ফ্রিজে রেখে যায়। ফ্রিজ পরিষ্কার করার প্রয়োজনে সুমাইয়াকে তার মাংস নিয়ে যেতে বলেন। সে আসতে দেরি করায় কৌটা খুলে মানব ভ্রুণ সাদৃশ্য কিছু দেখে স্থানীয়দের বিষয়টি জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সুমাইয়া বেগম জানান, কিছুদিন আগে গর্ভাবস্থায় স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এর মধ্যে গর্ভপাতের ঘটনা ঘটে। ভবিষ্যতে এ বিষয়ে প্রশ্ন উঠলে নিজের স্বচ্ছতা প্রমাণের জন্য তিনি গর্ভপাত হওয়া ভ্রুণ প্রতিবেশীর ফিজে রেখেছিলেন।

জানা যায়, ৩ বছর আগে সুমাইয়ার সাথে গৌরনদী উল্পজেলার বিল্বগ্রামের জামালের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি বিকলাঙ্গ সন্তানের জম্ন হয় এনং মারা যায়। এরপর স্বামীর সাথে বিচ্ছেদ হলে তিনি বাবার বাড়িতে চলে আসেন।

পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, সুমাইয়া বেগমের কাছ থেকে মুচলেকা নিয়ে ভ্রুণটি মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর