বাংলাদেশ মানবাধিকার কমিশন’র আখাউড়া উপজেলা শাখা কমিটি গঠন

বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC’র আখাউড়া উপজেলা শাখা কমিটি গঠন হয়েছে। ৪০ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম গত ১৮ মে এক পত্রের স্বাক্ষর করে দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দিয়েছেন। নব গঠিত কমিটির প্রধান উপদেষ্ঠা হলেন- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সভাপতি- মোহাম্মদ কবির ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা।

পত্রে উল্লেখ করেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বিশ্বাস করে আখাউড়া উপজেলা শাখার মাধ্যমে এ অঞ্চলের অসহায় ও নির্যাতিত নারী, পুরুষ তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত সাহায্য পাবে এবং মানবধিকার লংঘন জনিত যে কোন কর্মকাণ্ড প্রতিরোধে অনুমোদিত কমিটি প্রতিবাদী ভুমিকা পালন করাসহ-১০জানুয়ারী BHRC’র প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠানের জন্ম বার্ষিকী, বিভিন্ন আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস গুলো স্থানীয়ভাবে যথাযথ মর্যাদায়-BHRC অনুমোদিত উপজেলা শাখা পালন করবে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর