নাগেশ্বরীতে খুনের মামলায় ইউপি ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহলে রানাকে খুনের মামলায় গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। বুধবার রাত আটাটার দিকে কচাকাটা ইউনিনের ব্যাপারীটারী গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

জানা যায়, ২০১৮ সালের ৫মে কেদার ইউনিয়নের সাতানা গ্রামে বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এসময় সাতানা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সবদের আলী (৪০) এবং মৃত্যু করিম মিয়ার স্ত্রী শাহিদা বেগম(৫৫) নিহত হন। ওই দিন নিহত শাহিদা বেগমের ভাতিজা আশরাফ আলী বাদী হয়ে কচাকাটা থানায় একটি মামলা করেন। সেই মামলায় ছাত্রলীগ সভাপতি সোহেল রানা অন্যতম অভিযুক্ত।

কাচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বার্তাবাজারকে জানান, সোহেল রানার বিরুদ্ধে খুনের মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিলো। গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রামের জেলহাজতে পাঠানো হয়েছে।

লতিফুর রহমান লিংকন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর