বাংলাদেশে আগামী সপ্তাহে চন্দ্রগ্রহণ

বাংলাদেশে আগামী সপ্তাহে চন্দ্রগ্রহণ দেখা যাবে। বুধবার (২৬ মে) সন্ধ্যা ৬টার পর দেশের আকাশে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। তবে উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে এই গ্রহণটি শুরু হবে ওইদিন দুপুর আড়াইটার পরে।

বৃহস্পতিবার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের উপ-মহাপরিচালক মহা. আছাদুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত দেখা যাবে। চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় থাকলে এবং চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়লে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণে পৃথিবীর কাছাকাছি চাঁদ চলে আসায় তা দেখতে তুলনামূলক বড় হয়। তখন সেই চাঁদকে সুপার মুনও বলা হয়। এমন পরিস্থিতিতে চাঁদের উজ্জ্বলতা তুলনামূলক বেশি মনে হয়।

আবহাওয়া অফিসের দেওয়য়া তথ্যানুসারে, দেশের আবহাওয়া অফিস সূত্র জানায়, উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে বাংলাদেশ সময় বেলা ২টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে, যার কেন্দ্রীয় গতিপথ হলো যুক্তরাষ্ট্রের পিটককার্ন দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

এদিকে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানায়, নিজের কক্ষপথে আবর্তনের যে পর্যায়ে চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে তখন দেখায আয় সুপার মুন। এসময় চাঁদ পৃথিবীর চেয়ে ১৪ শতাংশ বড় দেখায়। উজ্জ্বলতা বেড়ে যায় ৩০ শতাংশ পর্যন্ত।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর