ভালুকায় বন বিভাগ কর্তৃক হয়রানি ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

স্হানীয় বন বিভাগ কর্তৃক ৬ নং ভালুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব আমিন খান এর বিরুদ্ধে গাছ কাটার মিথ্যা মামলা প্রত্যাহার ও সাধারন নাগরিকদের হয়রানি বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর উদ্দোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

২০ মে (বৃহস্পতিবার) দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক, কামরুল ইসলাম, ইউপি সদস্য আবু সাইঈ, বুলবুল ইসলাম, রহমত আরা খানম সহ অনেকে।

বক্তারা অনতিবিলম্বে চেয়ারম্যান নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারে উর্দ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, বনের গাছ চুরির অভিযোগে গত ১৬ মে হাজির বাজার বিট কর্মকর্তা এ,কে,এম সাফেরুজ্জামান বাদী হয়ে ভালুকা মডেল থানায় ৬ নং ভালুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব আমীন খান, তার ম্যানেজার সুরুজ মিয়া ও খলিলুর রহমান খানসহ অজ্ঞাত নামা আরও ১০/১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শিহাব আমীন খান বার্তা বাজারকে জানান আমার উপর আনীত অভিযোগটি সম্পুন্ন ভিত্তিহীন,স্হানীয় বন কর্মকর্তা প্রতিহিংসা আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমি কেন বনের গাছ কাটতে যাব।

হাজির বাজার বিট কর্মকর্তা সাফেরুজ্জামান বার্তাবাজারকে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়েছে ।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর