হেফাজতের সহিংসতার ঘটনার দীর্ঘদিন পরে বদলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানকেও। থানা থেকে সরিয়ে তাকে পদায়ন করা হয়েছে পুলিশ সুপার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে।
বুধবার (১৯ মে) বিকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়। মুহাম্মদ শাহজাহানের স্থলে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ থেকে আসা পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ারকে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, ইন্সপেক্টর শাহজাহানকে পুলিশ সুপার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে এবং ইন্সপেক্টর কাজী মাসুদ ইবনে আনোয়ারকে সদর মডেল থানায় পদায়ন করা হয়। এটা স্বাভাবিক বদলি।
প্রসঙ্গত এর আগে, গত ২৬ এপ্রিল একই থানার ওসি আব্দুর রহিমকে বদলি করে রংপুরে পাঠানো হয়। আরেক পরিদর্শক ইশতিয়াক আহমেদকে বদলি করে নাসিরনগর থানার অন্তর্গত চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয় গত ১১ মে।
বার্তা বাজার/এসজে