সাতক্ষীরায় হাইপোলোকাল সোশ্যাল মিডিয়া টিমের ওরিয়েন্টেশন কর্মশালা
যুবসমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ও সত্য তথ্য তুলি ধরে গুজব ও সামাজিক সমস্যা সমাধানের লক্ষে হাইপোলোকাল সোশ্যাল মিডিয়া টিমের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪.০০ ঘটিকায় বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে, রেডিও নলতার বাস্তবায়নে সুইজ এজেন্সি ফর ডিভোলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর সহয়তায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির আওতায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন এর ৫৪ জন যুবদের নিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
হাইপোলোকাল সোসাল মিডিয়া টিমের ওরিয়েন্টেশন কার্যক্রম পরিচালনা করেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার।
কর্মশালায় সামাজিক দুরত্ব মেনে বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে ও ইছামতি নদীর উপকূলে মনোরম পরিবেশে তাদের কর্মসূচির বিষয় ধারনা দেয়া হয়। এসডিজি-১৬ এই প্রকল্পের মূল ভিত্তি যা শান্তি,ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠানে রুপান্তরের সার্বিক তথ্য জানা ও অন্যকে জানানো নিয়ে আলোচনা করা হয়। হাইপোলোকাল সোসাল মিডিয়া টিমের সদস্যরা এই বিষয়ে আরো প্রশিক্ষন পাবেন এবং সমাজে সহজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো সকল ভুল তথ্য, গুজোব, সঠিক নিয়ম কানুন এবং সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সেবা পাওয়ার জন্য সঠিক নিয়ম জানবেন অন্যকে জানাবেন। বাংলাদেশে এই হাইপোলোকাল সোশ্যাল মিডিয়া গ্রুপ নিয়ে বাস্তবায়িত কার্যক্রম প্রথম যা পাইলট আকারে বাস্তবায়িত হচ্ছে। গ্রুপের সদস্যরা নিজেদের সোস্যাল মিডিয়া, আইটি বিষয়ক দক্ষতা বৃদ্ধি করতে পারবে এবং অন্য কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করে দক্ষ মানুষ হয়ে উটতে পারবে। তারা নিজেরা নিজেদের চারপাশের বন্ধুদের মধ্যে এই পদ্ধতি বাস্তবায়ন করবে এর ফলে তাদের নিজ নিজ কমিউনিটর মানুষ সঠিক তথ্য জানতে পারবে। সামাজিক যোগাযোগ মাধমে এটির ব্যবহার বাড়বে। ভুল তথ্য থেকে মুক্ত হয়ে সুন্দর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সহয়ক হবে।
কমিউনিটিতে শান্তি ও ন্যায় বিচার বাড়বে সবাই সবাইকে সহয়তা করতে এগিয়ে আসবে। একটি সৎ, নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ ক্ষীণ কণ্ঠস্বর সু-উচ্চ, দীর্ঘ বলিষ্ঠ হয়ে রুপ নিবে তখন সকল প্রতিষ্ঠান তাদের দাপ্তরিক কাজ কর্মের মধ্যে নিয়ম-কানুন সঠিক ভাবে পালন করতে দেখা যাবে এটিই এই হাইপোলোকাল সোশ্যাল মিডিয়া গ্রুপের লক্ষ্যস্থল। প্রকল্পটি বাংলাদেশে ১৮টি উপজেলায় একযোগে বাস্তবায়িত হচ্ছে এর মধ্যে ৬টি স্থলে হাইপোলোকাল সোশ্যাল মিডিয়া টিমের কার্যক্রম সংযুক্ত আছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এই কর্মসূচি চলছে এটি তার একটি। কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ৫৪জন যুব নরনারী নিয়ে হাইপোলোকাল সোসাল মিডিয়া গ্রুপ গঠিত হয়েছে তারা আগামী ১ বছর এই কার্যক্রমে হাইপোলোকাল পদ্ধতি শিখবে তাড়াছা তাদের মধ্যে দলিত, অনগ্রসর বর্ণের জাতি গোষ্টির সদস্যদের মিডিয়া ফেলোশীপ দেয়া হবে তারা রেডিও নলতার অধীনে ফেলোশিপ সম্পন্ন করবেন। কমিউনিটির স্থানীয় ইস্যুর উপর তাদের নিজেদের কার্যক্রমের বিষয় নির্ধারন করে তা সম্পন্ন করবেন। এজেন্সি ফর ডিভোলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর সহয়তায় Connecting and Empowering Voices for Just, Inclusive and Peaceful Society প্রকল্পটি রেডিও নলতা বস্তবায়নে হাইপোলোকাল সোস্যাল মিডিয়া গ্রুপের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেডিও নলতার অনুষ্ঠান প্রধান মামুন হোসেন, টেকনিক্যাল ইন-চার্জ সাব্বির হোসাইন, সংবাদ প্রযোজক রাশিদা আক্তার, অনুষ্ঠান ও তথ্য বিষয়ক মেন্টর শেখ আজাদ, হিসাব রক্ষক মোঃ আক্তারুজ্জামান মিলন, কালিগঞ্জ উপজেলা সাংবাদিক প্রতিনিধি (হাইপোলোকাল মেন্টর) মোঃ আহমাদুল্লাহ বাচ্চু, সাংবাদিক প্রতিনিধি (হাইপোলোকাল মেন্টর) মীর খায়রুল আলমসহ রেডিও নলতার কর্মকর্তাবৃন্দ।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভিএস