ডোবা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

ঢাকার সাভার উপজেলায় মহাসড়কের পাশের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাতনামা (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ময়লার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এব্যাপারে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকা দিয়ে স্থানীয়রা যাওয়ার সময় পাশের ডোবায় একটি মরদেহ দেখতে পায়। পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের কপালে, হাতে, কোমরে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরিদ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সাথে তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আল মামুন খান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর