চরফ্যাসনে বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু

চরফ্যাসনের হাজারীগঞ্জ ইউনিয়নে বিদ্যুৎস্পর্শে অজিল্লাহ বেপারী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বেড়ি বাঁধের ঢালে নিজ বসত ঘর সংলগ্ন স্থানে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ তারে জড়িয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত অজিউল্লাহ একই গ্রামের মৃতঃ হানিফ বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,নিহত অজিউল্লাহ হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঁধের ঢালে বসবাস করেন।
বৃহস্পতিবার তিনি তার নিজ বসত ঘর সংলগ্ন স্থানে গাছের ডাল কাটতে যান। ওই সময় অসাধানতাবশত তিনি গাছের চুড়ার সাথে ঘেসে যাওয়া বিদ্যুতের তারের জড়িয়ে ছিটকে গাছ থেকে নিচে পরে যান।

স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাসন সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

আরিফ হোসেন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর