তামিম-মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে লাল দলের জয়

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দুই দলে ভাগ হয়ে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে ২৮৪ রান করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দল।

২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় পেয়েছে তামিম ইকবালের লাল দল। মাঠে নেমে শুরু থেকেই রান তুলতে থাকেন তামিম ইকবাল। তবে আরেক ওপেনার লিটন দাস দ্রুতই ফিরে যান। ১৬ বলে ১৫ রান করে সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন তিনি।

এরপর ৩২ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ইমরুল কায়েস। তাকে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তামিম। কিন্তু ৫৮ বলে ৭ চার ও ৪ ছয়ে ৮০ রান করে শহিদুল ইসলামের বলে সাঝঘরে ফিরেন তিনি।

তামিমের বিদায় নিলেও হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত তিনি ৫৫ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন। এছাড়াও নাজমুল হোসেন শান্ত ৯, মোসাদ্দেক হোসেন সৈকত ২৮, শেখ মেহেদী হাসান ২৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২৬ রান করেন।

সবুজ দলের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ২টি, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব ১টি করে উইকেট শিকার করেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর