কারাবন্দি অবস্থায় মারা গেলেন রয়েল রিসোর্টকাণ্ডের প্রধান আসামি মাওলানা ইকবাল

হেফাজত নেতা মামুনুল হক তার কথিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়েল রিসোর্টে আটক হওয়ার পর তাকে উদ্ধারের সময় সংগঠিত ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি করা হয়েছিল মাওলানা ইকবাল হোসেনকে (৫০)।

তিনি বৃহস্পতিবার (২০ মে) দুপ্রুএ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম।

হেফাজত নেতা ইকবাল হোসেন সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতির দায়িত্বে ছিলেন। তার পিতার নাম আবু সাঈদ।

জেলার শাহ রফিকুল ইসলাম জানান, সোনারগাঁ থানায় ৪টি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে কারাগারে আনার পর সে অসুস্থ থাকায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে বেশ কয়েক বার পাঠানো হয়েছিল। পরবর্তীতে অবস্থা খারাপের দিকে যাওয়ায় গত ১১ মে ঢাকা জেলখানার মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা জেলখানায় ফোন করে জানতে পাড়ি সেই লোকটি সোহরাওয়ার্দী হাসপাতাল ভর্তি অবস্থায় মারা গেছেন।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল সোনারগাঁও থানায় দায়ের করা দুই মামলায় মাওলানা ইকবাল হোসেনসহ ৪ আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবির তাদেরকে একটি মামলায় ২ দিন ও আরেকটি মামলায় ১ দিন করে মোট ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর