সুন্দরবনের অভ্যন্তরে পুকুর খনন পরিদর্শনে উপমন্ত্রী হাবিবুন নাহার

বন কর্মকর্তা-কর্মচারী, বনজীবি আর বণ্যপ্রানীর মিষ্টি পানির চাহিদা পুরনে সুন্দরবনের অভ্যন্তরে চলছে নতুন পুকুর খনন ও পূর্ণ খনন কাজ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অধিনে সুন্দরবনের টেকসই বন ব্যবস্থাপনা স্বর্প প্রকল্পের আওতায় চলমান ওই খনন ও পূর্ণ খনন কাজ বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

এসময় উপ-প্রধান বন সংরক্ষক মোঃ মাইনুদ্দিন ও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেনসহ বন বিভাগের উর্দ্ধোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপ-প্রধান বন সংরক্ষক মাইনুদ্দিন খান জানান, পাচ কোটি টাকা ব্যায়ে ওই প্রকল্পের আওতায় চারটি নতুন পুকুর খনন, ৮০টি পুকুরের পূর্ণ খনন করা হচ্ছে। এর মধ্যে ৬০টি পুকুরের পূর্ণ খনন ও দুটি নতুন পুকুর খনন কাজ সম্পর্ণ করা হয়েছে। চলতি বর্ষা মৌশুমের আগেই এ প্রকল্পের সকল কাজ সমাপ্ত করা হবে ।##

কামরুজ্জামান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর