সাকিব-মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা, নেই ইমরুল

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম।

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা ১৫ জন মূল দলে জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন ইমরুল কায়েস, রুবেল হোসেন, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত এবং হাসান মাহমুদ।

স্ট্যান্ডবাই হিসেবে আছেন নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, এবং আমিনুল ইসলাম বিপ্লব।

আগামী ২৩ মে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ দুপুর ১টায় শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ড বাই: নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর