রাজবাড়ীর কালুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ টি গাঁজা গাছসহ একজন মাদক চাষীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ১৬ মে থেকে ২২ মে পর্যন্ত চলমান বিশেষ অভিযানে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক তত্বাবধায়নে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে বুধবার থানার এস,আই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে।
অভিযানে কালুখালী উপজেলার সুর্যদিয়া গ্রামের ওমর আলী মিয়ার ছেলে ওসমান গণি (৩৫) কে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে ওসমান গণি এর বসতঘরের পূর্ব পাশে পুকুর পাড় হতে ২০টি গাঁজা গাছ উদ্ধার করে।
ওসমান গণি দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় তার বাড়ীর পুকুর পাড়ে গাঁজা গাছ চাষাবাদ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করাসহ বৃহস্পতিবার (২০মে) রাজবাড়ী আদালতে সোপার্দ করা হয়।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম