হাতিয়ায় একটি আগ্নেয়াস্ত্র ও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে কোষ্টগার্ড

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ঢালচরে জলদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে কোষ্টগার্ড। বৃহস্পতিবার সকালে এই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যবসায়ী হলো ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চর মোজাম্মেল ইউনিয়নের হেমায়েত উদ্দিন শিকদারের ছেলে হারুন শিকদার (৫৫)।

হাতিয়া কোষ্টগার্ড সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে ঢালচরে জলদস্যূদের আস্তানায় অভিযান করে কোষ্টগার্ড। এসময় জলদস্যুরা পালিয়ে গেলেও তাদের আস্তানা খেকে অপহৃত ব্যবসায়ী হারুন ও পরিত্যাক্ত অবস্থায় একটি এলজি উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া ব্যবসায়ীর সম্পর্কে খোজ নিয়ে জানাযায়, গত মঙ্গলবার ব্যবসায়ী হারুনকে হাতিয়া ও রামগতি উপজেলার সীমানা এলাকা টাংকির ঘাট খেকে জলদস্যুরা অপহরন করে । সে ব্যাসায়ীক কাজে গিয়ে ছিল সেখানে। এ ব্যাপারে তজুমুদ্দিন থানায় ব্যাসায়ী হারুনের পরিবার একটি সাধারন ডায়েরিও করে ছিল।

এবিষয়ে কাষ্টেগার্ড স্টেশন কমান্ডার বিশ্বজিত বড়ুয়া বলেন, ব্যবসায়ী হারুনকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার হওয়া অস্ত্র হাতিয়া থানায় জমা দেওয়া হয়েছে।

জিল্লুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর