গাংনীতে ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৫

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-সাহারবাটী গ্রামের মালিথা পাড়ার আব্দুল হালিমের ছেলে আব্দুল মাবুদ (২৭),আব্দুর রশীদের ছেলে মিন্টু মিয়া (৩০),নজরুল ইসলামের ছেলে মোহন আলী (৩০),আলেক চাঁদের ছেলে বাদশা হোসেন (৩৫), সানোয়ার হোসেনের ছেলে স্বপন আলী (৩১)।

বুধবার দিবাগত রাতে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশনা মোতাবেক জেলা ডিবি পুলিশের একটিদল সাহারবাটী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।অভিযানে নেতৃত্ব প্রদান করেন জেলা ডিবির এস আই (নি:) মুক্ত রায় চৌধুরী পিপিএম সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডিবি পুলিশের এএসআই (নি:) আহসান হাবীব, এএসআই (নি:) হেলাল উদ্দীন ও এএসআই ইব্রাহিম বিশ্বাস।

মেহেরপুর জেলা ডিবির ওসি জুলফিকার আলী মেহেরপুর ‘বার্তা বাজার’ জানান,সাহারবাটী গ্রামে জুয়া খেলার আসর বসিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটিদল অভিযান চালায়। অভিযানে জুয়ার আসর থেকে ৫ জন জুয়াড়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ সেট তাস,১০ হাজার ১শত টাকা,৬ জোড়া স্যান্ডেল,১টি খেজুরের পাতার পাটি ও ১টি বৈদ্যুতিক বাল্প উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাসুদ রানা/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর