কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রাক-পিকাপ মুখোমুখি সংঘর্ষে আহত ৪

কুষ্টিয়া বাইপাস সড়কের মিনাপাড়া কালভাটের ওপর ট্রাক ও পিকাপ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে দুই গাড়ির ড্রাইভার ও হেলপার সহ মোট চারজন আহত হয় ৷

বৃহস্পতিবার (২০ মে) আনুমানিক ভোর ৬ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে ৷

সংঘর্ষের পরে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মকতা সহ দ্রুত ঘটনা স্থলে এসে দুই গাড়ির ৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন ৷

এদের মধ্যে চাউলের গাড়ির ড্রাইভার আলম হোসেন ও আমের গাড়ির ড্রাইভার জাকিরের অবস্থা আশঙ্কা জনক বলে জানায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার খুরশেদ আনোয়ার৷ পরে একে একে ঘটনা স্থলে আসেন ও পরিদর্শন করেন জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান, হাইওয়ে পুলিশ ফাড়ির ইনঃ জুলহাস কবির সহ সঙ্গীয় ফোর্স ৷

এই সংঘর্ষের কারণে কুষ্টিয়া বাইপাস সড়কে প্রায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ৷ পরে হাইওয়ে পুলিশ ফাড়ির উদ্ধার গাড়ি এসে গাড়ি গুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক হয় ৷

তবে হাইওয়ে পুলিশ ফাড়ির উদ্ধার গাড়ির যান্ত্রিক সমস্যার কারণে উদ্ধার কাজে অতিরিক্ত সময় লাগে ৷ দুই গাড়ির চালক ও হেলপারের পরিচয় পাওয়া গেছে ৷ আমের পিকাপের চালক জাকির , বাবু তাদের বাড়ি ময়মনসিংহ ও চাউলের গাড়ির চালক আলম তার বাসা চুয়াডাঙ্গা সদরে ৷

টুটুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর