ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আফ্রিদির বার্তা

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার বিরুদ্ধে ফুটবলার ও ক্রিকেটাররা নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ করে যাচ্ছেন। এবার এ তালিকায় নাম লেখালেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলায় মারা যাচ্ছে সাধারণ মানুষ। এবার মেয়েকে নিয়ে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন আফ্রিদি।

টুইটে তিনি লিখেন, ফিলিস্তিনি শিশুরা, তোমাদের জন্য আমার এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন চলছে তোমাদের সঙ্গেই।

আফ্রিদি আরও লিখেন, আমাদের বাবা ও তাদের বাবাদের হৃদস্পন্দন চলতো তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। এই কষ্ট, ভয় ও দুশ্চিন্তা সব সাময়িক। এই দুঃখের সময়টা চিরস্থায়ী নয়।

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬৪ জন শিশু ও ৩৮ জন নারী। এছাড়া দেড় হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর