ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গত রাতেও হামলা চালিয়েছে ফিলিস্তিন। গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ৮০টি রকেট ও মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিন। ইসরায়েল সেনাবাহিনীর বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এদিকে গাজায় আজ সকালেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে ও ১৩ জন আহত হয়েছে।
এমন পরিস্থিতিতে দু-এক দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গাজায় হামাসের শীর্ষ একজন কর্মকর্তা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
বার্তাবাজার/নব