ভালো শুরুর পর বিদায় নিলেন সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বিসিবি লাল ও সবুজ দলের অধিনায়ক যথাক্রমে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন সবুজ দলের দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাইম শেখ। তবে দুইজনই স্বেচ্ছায় অবসরে যান। ৬১ বলে ৪২ রান করে ফিরেন সৌম্য।

এদিকে তিনে নেমে ২০ বলে ২৭ রান করেন সাকিব আল হাসান। মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন তিনি। অন্যদিকে ৩ রান করে ফিরেন মোহাম্মদ মিঠুন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে বিসিবি সবুজ দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১৭ রান।

বিসিবি লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বিসিবি সবুজ দল: সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর