গুণীদের অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করবে আগামী প্রজন্ম: প্রধানমন্ত্রী

স্বাধীনতা পদকপ্রাপ্ত গুণীদের অনুসরণ করে আগামী প্রজন্ম দেশের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারো কাছে হাত পেতে নয়, করুনা নিয়ে নয়, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ পেয়েছেন। ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের হাতে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ মে) গণভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে প্রয়াত আহসানউল্লাহ মাস্টার, প্রয়াত আখতারুজ্জামান বাবু, প্রয়াত আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান।

বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠান হিসেবে এবার পুরস্কার পাচ্ছে

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর