বালিয়াকান্দিতে অস্ত্র ও মাদকের ১১ মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ ১১ মামলার আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম, শ্রী রতন সিংহ রায় (৩৭)। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব ভাটিকান্দি মথুরাপুর গ্রামের পরান সিংহ রায়ের ছেলে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, রাজবাড়ী পুলিশ সুপার এম,এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ও আমার নেতৃত্বে থানার এস,আই মাজহারুল ইসলাম, এ,এস,আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে।

অভিযানে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকা থেকে বুধবার রাতে ৪০ পিছ ইয়াবাসহ রতন সিংহ রায়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফরিদপুর ও মধুখালি থানায় অস্ত্র ও মাদক আইনে ১১টি মামলা রয়েছে।

এবিষয়ে বালিয়াকান্দি থানাতে মামলা হয়েছে এবং আসামীকে বৃহস্পতিবার সকালে আদালতে সপর্দ করা হয়েছে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর