করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮৭ হাজার ১৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৭০ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জনে। গতকাল আক্রান্ত ছিল ২ লাখ ৬৭ হাজার ৩৩৪।
বৃহস্পতিবার (২০ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। ভারতের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।
বার্তাবাজার/নব