ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যে আচরণ করছে তা বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বুধবার (১৯ মে) টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিনিরা নিজেদের অধিকার নিজেদের হাতে রাখতে চায়। তারা নিজেদের একটা রাষ্ট্র চায়। তারা নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে চায়। এছাড়াও তারা সম্পূর্ণভাবে স্বাধীনতা লাভ করতে চায়। নিজেদের চলাফেরায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটা তারা চায়।

তিনি আরো বলেন, ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের অধিকার হরণ করে আসছে আর যেভাবে গাজায় বোমা নিক্ষেপ করে আসছে। এসব ঘটনা জেরে ইসরায়েলকে সহজেই ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যায়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর