কোপা ইতালিয়ার শিরোপা জিতল জুভেন্টাস

কোপা ইতালিয়ার ফাইনালে বুধবার রাতে শক্তিশালী আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে জুভেন্টাস। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বার শিরোপা জিতল তারা।

ম্যাচের ৩১ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। দিয়ান ক্লুসেভেস্কির গোলে লিড পায় জুভেন্টাস। বল নিয়ে ডি বক্সের ভেতর ডুকে পড়েছিলেন রোনালদো। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে থমকে দাঁড়াতে হয় তাকে।

সেই বল পেয়ে যান ক্লুসেভেস্কি। দারুণ এক শটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। তবে ৪১ মিনিটে রুসলান মালিনোভাস্কির গোলে সমতায় ফেরে আটালান্টা। যার ফলে ১-১ গোলে সমতায় থেকে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে গোল করে জুভেন্টাসের ব্যবধান বাড়ান ফেদেরিকো চিসে। শেষ পর্যন্ত চিসের গোলেই জয় নিশ্চিত করে জুভেন্টাস। তার জয়সূচক গোলে শিরোপা ঘরে তুলে তারা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর