বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সৌদি আরবগামী সব ফ্লাইট আগামী ৫ দিনের স্থগিত করা হয়েছে। ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত নিজেদের সব ফ্লাইট সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে স্থগিতাদের ঘোষণা করেছে সংস্থাটি।
হোটেল কোয়ারেন্টাইনসহ সৌদি আরবের আরোপ করা বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে তার এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এই সময়ে ভ্রমণের জন্য টিকিট বুকিং দেওয়া যাত্রীদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন্য নিকটবর্তী যেকোনো বিমান অফিসে যোগাযোগের অনুরোধ করেছে এয়ারলাইন্সটি।
বার্তা বাজার/এসজে