বাইডেনের আহ্বান না মেনে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক মহল থেকে চাপ আসছে যুদ্ধবিরতির। কিন্তু সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান হামলা চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বুধবার (১৯ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ফোন করে সহিংসতা কমানোর আহ্বান জানানোর কিছুক্ষণ পরেই টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তাউ নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

টুইটারে করা ভিডিওর বরাতে বিবিসি জানায়, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোন কলের কথা উল্লেখ করেননি। তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে বলায় জো বাইডেনকে প্রশংসা করেছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ইসরায়েলের নাগরিক, আপনাদের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে আমি সংকল্পবদ্ধ।

এদিকে গাজা শাসনকারী হামাসের মুখপাত্র হাজেম কাসেম সাংবাদিকদের বলেছেন, চলমান সংঘাতের অবসানে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, সে আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর