দিনাজপুরের চিরিরবন্দরে ডালমোহন (৩০) নামে এক ছাত্রলীগ নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ মে) বিকালে উপজেলার ভিয়াইল ইউনিয়নের পূর্ব সুরইল শাহাপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে তারা মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ডালমোহন সুরইল এলাকার প্রফুল্ল রায়ের ছেলে। তিনি ভিয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের সদস্যদের মতে হতাশাগ্রস্থ হয়েই তিনি আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন।
তারা জানায়, ডালমোহন দূর্গাডাঙ্গা বাজারে হার্ডওয়ারের ব্যবসা করতেন। কিন্তু গ্রাম্য এলাকায় দোকান বেচাকেনা কম হওয়ায় ব্যবসায় লোকশান গুণতে হয়। একপর্যায়ে ব্যবসা ছেড়ে বেকার ও হতাশাগ্রস্ত জীবন কাটান ডালমোহন। তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।
তারা আরও জানায়, মঙ্গলবার তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান ডালমোহন। বুধবার বিকেল ৪টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাক দিতে গেলে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। ঘরের কোঠার সঙ্গে ডালমোহনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বার্তা বাজার/এসজে