সাভারে আরও দুইজনের করোনা শনাক্ত

ঢাকার সাভার উপজেলায় নতুন করে আরও দুইজনের করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। বুধবার (১৯ মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এমওডিসি) ডা. মো. আরমান আহমেদ বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেন।

এব্যাপারে ডা. আরমান আহমেদ জানান, সর্বশেষ গত ১৭ মে সাভার উপজেলায় মোট ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ২ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত সাভারে সর্বমোট ১৫৭৫৪ জনের নমুনা সংগ্রহ হয়েছে, এদের ভিতর মোট ২৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এপর্যন্ত সাভারে মোট ৪৩ জন কোভিড-১৯ পজিটিভ রোগী মারা গেছেন। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো করোনা আক্রান্ত রোগী ভর্তি নেই বলেও জানান তিনি।

আল মামুন খান/ বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর