টাঙ্গাইলে একইস্থানে দু’টি সড়ক দুর্ঘটনায় বিজিপি সদস্য নিহত, আহত ৫

টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের একইস্থানে দশ মিনিটের ব্যাবধানে দু’টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মে) বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে সেলিম রেজা (২৯) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছে। আরও ৫ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ নবীন।

নিহত সেলিম রেজা পাবনার চাটমোহর এলাকার মোজাহের মোল্লার ছেলে এবং গুরুত্বর আহত কামরুজ্জামান একই এলাকার আবু সাঈদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে বিজিপি সদস্য সেলিম রেজা ও কামরুজ্জামান নামের দুইজন মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন। এসময় তারা করাতিপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয় । এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরত্বর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষণা করেন ও কামরুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

এ ঘটনার দশ মিনিট পরই একই স্থানে একটি ব্যাটারী চালিত অটোকে ঢাকাগামী একটি বাস চাপা দিলে অটো উল্টে ধানকাটা শ্রমিকসহ ৪ জন আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

হাসান সিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর