বাস্তব জীবন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কেউ ইসরায়েলকে সমর্থন জানায় তাহলে তার জন্য কঠিন শাস্তির ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। ১০ বছর জেলের পাশপাশি গুনতে হবে ৫ হাজার দিনার জরিমানা।
আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ব্যাংকিংখাতে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও ক্যাপিটল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের একটি টুইট পোস্টের বরাতে বুধবার এমন খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এমএমএননিউজ টিভি।
মীর মোহাম্মদ আলীর সেই টুইটে কুয়েতকে ধন্যবাদ জানানো হয়। তিনি লিখেন, দেশটি একটি আইন জারি করেছে, যাতে কেউ সামাজিকমাধ্যম ও বাস্তবজীবনে ইসরাইলকে সমর্থন করলে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহাম জরিমানার মুখে পড়বে। পাকিস্তানেরও উচিৎ একটি উদ্যোগ নেওয়া।
এর আগে ফিলিস্তিনি নাগরিকদের অধিকার আদায়ে নিজের দৃঢ় অবস্থান জানিয়েছিলেন কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।
বার্তা বাজার/এসজে