আ’লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ ।

বুধবার (১৯ মে) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন সাংবাদিকদের জানান, এমপি সাহেবের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন সময়ে জামায়াত-বিএনপির মদদে অর্তকিত হামলা চালায় কিছু লোকজন।

এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জানান, আমার ব্যাক্তিগত অফিসে কিছু নেতাকর্মী নিয়ে মত বিনিময় করাকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর নেতৃত্বে কয়েক জন লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে মারপিট করেছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে উভয় পক্ষের লোকজনদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

খালিদ হাসান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর