খালেদা জিয়ার ফুসফুসে সংযুক্ত পাইপ খোলা হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফুসফুসের একটি পাইপ খোলা হয়েছে। বিগত ২৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে বুধবার (১৯ মে) চিকিৎসকরা পাইপ খলার সিদ্ধান নেন।

এসময় তার ফুসফুসে জমে থাকা পানি বের করার জন্য সংযোগ করা দু’টো পাইপের মধ্যে বাম পাশের একটা পাইপ খোলা হয় বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের একজন চিকিৎসক।

তিনি জানান, ফুসফুসের পানি বের করার জন্য খালেদা জিয়ার বুকের ডাম ও বাম পাশে দুটি পাইপ বসানো হয়েছিলো। ফুসফুসে জমে যাওয়া পানি অনেকটা নিয়ন্ত্রণ হওয়ায় আপাতত বাম পাশের পাইপটি খুলে নেওয়া হয়েছে। এখন ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। এটার উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা ও টেস্ট রিপোর্টগুলো রিভিউ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন। তাঁর হার্ট এখনো দুর্বল। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। ইনসুলিন দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। রোগীর জন্য এটা ভালো না। প্রোটিনের প্রচুর ঘাটতি রয়েছে। এ্যালবুমিন দেওয়া হচ্ছে। এটা খুবই খারাপ লক্ষণ।

এছাড়া খালেদা জিয়ার হাঁটু, কব্জি, কনুইসহ শরীরের জয়েন্টে ব্যথা রয়েছে। এটি পুরনো সমস্যা। নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আর্থ্রাইটিসের এই ব্যাথা কখনও বাড়ে আবার কমে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর