সংসদের চার আসনে উপ-নির্বাচন জুলাইয়ে

বাংলাদেশ জাতীয় সংসদের শূণ্য ঘোষিত ৪টি আসনে আগামী জুলাই মাসে উপ-নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগামী ২৪ মে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

বুধবার (১৯ মে) নির্বাচন ভবনের কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি জানান, শূণ্য ঘোষিত লক্ষ্মীপুর-২, সিলেট-৩ ও ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসুনগুলোতে নির্বাচনের বিষয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, লকডাউন চলার কারণে সময় সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তারিখ ঠিক করা হবে।

তিনি আরও বলেন, শূন্য আসনে যেহেতু উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কমিশন এ চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন করবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর