‘শেখ হাসিনা সরকার কাউকে গৃহহীন রাখবেনা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্প (আশ্রয়ন প্রকল্প-২) এর ঘরের নির্মাণ কাজ পরিদর্শন শেষে মত বিনিময় সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় কেউ গৃহহীন থাকবেন না।
বুধবার (১৯ মে) বিকেলে গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন শেষে দশমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘর পাওয়া সুফলভোগী পরিবারের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ওই প্রকল্পের আওতায় আগে ৫০টি ঘরের নির্মান কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে দুইশ টি ঘরের নির্মান কাজ চলমান রয়েছে।
দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি অফিসার জাফর আহমেদ,দশমিনা থানার ওসি মোঃ জসীম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডা.সামচুন নাহার খান ডলি, উপজেলা আওয়ামী লীগের সাধারন ও দশমিনা সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন, বেতাগী সানকিপুর ইউপি চেয়ারম্যান মহিবুল আলম, দশমিনা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট উত্তম কর্মকার, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান,দশমিনা প্রেসক্লাব সভাপতি রিপন কর্মকার প্রমূখ।
মত বিনিময় সভায় ঘর পাওয়া গৃহহীনরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসজে