মমতা ব্যানার্জির নামে মামলা, হতে পারেন গ্রেফতার

পশ্চিমবঙ্গের আলোচিত নারদ মামলায় আসামি করা হয়েছে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে। পাশাপাশি আসামি হয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের নেতা কল্যাণ ব্যানার্জি। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে ভারতের তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

বুধবার (১৯ মে) কলকাতা হাইকোর্টে মামলার কার্যক্রম শুরু হয়েছে। আদালতে মামলাটি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে স্থানান্তরের আবেদন জানিয়েছে সিবিআই।

সিবিআই কর্মকর্তাদের দাবি, পশ্চিমবঙ্গে এই মামলার বিচারকাজ চললে তাতে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের সম্ভাবনা আছে। আবেদনে মামলায় গ্রেফতার দুই মন্ত্রীসহ চার তৃণমূল নেতার কারা হেফাজত বহাল রাখার আবেদন জানিয়েছেন তারা।

এর আগে সোমবার (১৭ মে) আলোচিত এই মামলার আসামি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি বিধায়ক মদন মিত্র ও শোভনদেব চ্যাটার্জিকে গ্রেফতার করে সিবিআই। পরে অবশ্য তাদের জামিন হয়ে যায়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর