ঘাটাইলে নকল জর্দা কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ জর্দা কারখানায় অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ মে) বেলা ২ টায় পৌরসভার চতিলা (শিমলা) গ্রামে মফেল চৌধুরী নামক জনৈক এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে অনুমোদনহীন জর্দা তৈরি কারখানার সন্ধান পায় র‌্যাব।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার কারখানার মালিক মফেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ট্রেড মার্ক জালিয়াতি করে সূর্য রতন পাতি জর্দা তৈরি করায় ১ হাজার ৩৯২ প্যাকেট জর্দা জব্ধ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, বিধিমালা লংঘন করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল জর্দা তৈরি করায় ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫-এর বিধান মতে আর্থিক দন্ড দিয়ে অবৈধ মালামাল ধ্বংশ করে ফেলা হয়। এ সময় টাঙ্গাইলের র‌্যাব-১২ উপ-পরিচালক আখতারসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

উত্তম আর্য্য/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর