জয়পুরহাটে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। এসময় স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে সাংবাদিক নির্যাতনকারী কর্মকর্তা কর্মচারীদের অপসারণসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

বুধবার (১৯ মে) দুপুরে শহরের পাঁচুরমোড়ে জয়পুরহাট প্রেসক্লাব, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামসহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক সাংবাদিক অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম জয়পুরহাট জেলা সভাপতি সোহেল আহমেদ লিও, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এসময় বক্তরা দাবি জানিয়ে বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিক নির্যাতনকারী কর্মকর্তা কর্মচারীদের অপসারণসহ তাদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামেকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর