সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক হেনস্থা, নির্যাতন ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছে নবীনগর থানা প্রেসক্লাব।

বুধবার (১৯ মে) দুপুরে নবীনগর উপজেলা পরিষদ সামনে নবীনগর থানা প্রেসক্লাব এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় নবীনগর মডেল প্রেসক্লাব একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ সভায় অংশ নেয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি আবু কাওছার, নবীনগর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ জয়, প্রভাষক আমজাদ হোসেন,মোহাম্মদ হেদায়েতুল্লাহ প্রমুখ।

বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

আক্তারুজ্জামান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর