পাগলিকে শ্লীলতাহানির দায়ে চা দোকানি গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক অসুস্থ্য এক পাগলিকে শ্লীলতা হানির অভিযোগে এক চা দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের ভেতরে মানসিক অসুস্থ্য তরুণীকে টাকা হেঁচড়া করলে পুলিশ চা দোকানিকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ ওই তরুণী বেশ কিছু দিন ধরে অবস্থান করছিলো। তরুণী নিজের নাম পরিচয় কিছুই সঠিক ভাবে বলতে পারে না। উপজেলা পরিষদের ভেতরে গাছ তলায় রাত্রি যাপন করা তরুণীকে মঙ্গলবার (১৯ মে) দিনগত রাত ২ টার দিকে দুই ব্যক্তি টানটানি করে উপজেলা পরিষদের ভেতরে অন্ধকার দিকে নিয়ে যায়।

এ ঘটনাটি স্থানীয় এক ব্যক্তি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। আটক করা হয় পৌর এলাকার শিমরাইল গ্রামের চা দোকানি মোস্তফা ভুট্টুকে। মোস্তফার সঙ্গে রবি মিয়া নামে এক রিকশা চালক থাকলেও সে পালিয়ে যায়।

এ ঘটনায় সদর ইউনিয়নের দফাদার বুলবুল মিয়া বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় মোস্তফাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আবদুল কাদির মিয়া বলেন, মানসিক অসুস্থ্য মেয়েটিকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা হয়েছে। এক আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরিফুল হক/ বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর