সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে হাতীবান্ধায় মানববন্ধন
প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদে ও তার মুক্তির দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রেসক্লাব।
বুধবার (১৯ মে) দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে হাতীবান্ধা প্রেসক্লাবের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবীসহ নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়। নয়তো কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহন করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা টিভির লালমনিরহাট প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক ও ভোরের পাতার হাতীবান্ধা প্রতিনিধি নূরল হক, দৈনিক যুগান্তরের লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান দুলাল, মানবকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, রিপোটার্স ক্লাবের সভাপতি আলতাব হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোস্তফা।
এসময় জেলা, উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
সিদরাতুল মোত্তাকিন/বার্তাবাজার/ই.এইচ.এম