সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে আখাউড়ায় সাংবাদিকদের মানবন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম কে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদেট হাতে হেনস্থা ও মিথ্যা মামলার প্রতিবাদে আখাউড়ায় সাংবাদিকদের মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ মে বুধবার সকাল ১১ টার সময় আখাউড়া পৌর শহরের এডভোকেট সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে আখাউড়ার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশত সাংবাদিক এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে এশিয়ান টিভির সাংবাদিক মোহাম্মদ আবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মানিক মিয়া (সংবাদ), শাহাদাত হোসেন লিটন (মানবজমিন), বিশ্বজিত পাল বাবু (কালেরকন্ঠ), হান্নান খাদেম (যায়যায়দিন), সাইফুল ইসলাম (বাংলাটিভি), মহিউদ্দিন মিশু (যুগান্তর), দুলাল ঘোষ সাবেক প্রতিনিধি ( প্রথম আলো), ফজলে রাব্বি (ইত্তফাক), মোঃ জুয়েল মিয়া (আজকালের খবর), মোঃ শরীফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), জালাল হোসেন মামুন (মাইটিভি), রুবেল আহমেদ (বঙ্গটিভি) হাসান মাহমুদ পারভেজ (বার্তা বাজার) প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেয়ার পাশাপাশি উক্ত ঘটনায় দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান। সাংবাদিক নেতৃবৃন্দরা আরো বলেন,দেশের স্বার্থে জনগণের কল্যানে যেকোনো তথ্য সংগ্রহ সাংবাদিকদের অধিকার। আজ শুধু রোজিনা ইসলাম ই কারারুদ্ধ হয়নি, কারাবন্দী হয়েছে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কলম।

এই সময় আরো উপস্থিত ছিলেন সমকালের আখাউড়া প্রতিনিধি নাছির উদ্দীন, ডেইলি বাংলাদেশের কাজী সুহিন,আমাদের সময়ের তাজবীর আহমেদ, আমাদের বাংলার ইসমাইল হোসেন, ঢাকা টাইমসের আল আমিন,আমার সংবাদের সাদ্দাম হোসেন, সাংবাদিক সফিক,শাহিন আলম জয়,রিফাত, রিয়াদসহ আরো অনেকে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর