সিরাজগঞ্জে সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন

প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাংবাদিকরা।

সেই সাথে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও হয়রানী করা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম এবং তার সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিকরা।

বুধবার (১৯ মে) সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ নাজমুল চত্বরে আয়োজিত এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতত্বে ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাবেক সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, দৈনিক সংবাদের আব্দুল কুদ্দুস, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম, আইয়ুব আলী, ইসমাইল হোসেন, প্রথম আলোর আরিফুর গণী লিমন, আব্দুল মজিদ সরকার, দিলীপ গৌড় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে সরকারকে জানাতে চাই, আমরা যদি জাতির দর্পন হয়ে থাকি, আমরা যদি করোনাকালে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে পারি, তাহলে রোজিনা আপাও সেই সারির একজন সম্মুখ যোদ্ধা। আমি মনে করি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, তা সরকার প্রধানকে জানাতে রোজিনা আপা সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি, তিনি যেন রোজিনা আপাকে মুক্তি দিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করেন৷

মালেক/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর