সেতুমন্ত্রীর ভাইয়ের লোকদের হাতে অস্ত্র, গুলি ছোড়ার ভিডিও ভাইরাল (ভিডিও)
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে গুল ছোড়ছেন এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
কাদের মির্জার একান্ত অনুসারী পিচ্চি মাসুদ ও কেচ্ছা রাসেলকে বন্দুক হাতে গুলি করতে দেখা গেছে ওই ভিডিওতে। গত দু’দিন ধরে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঈদের আগের দিনের (১৩ মে) ঘটনার ওই ভিডিওতে দেখা যায়, কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী কেচ্ছা রাসেল ও পিচ্চি মাসুদ সরাসরি আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়ছে।
তখন গুলি থেকে বাঁচতে পালাতে গিয়ে আহত হয় ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ রাহীম (৩০), আরিফুর রহমান রাহীম (২৮), পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের করিম উদ্দিন শাকিল (২৩), কোরবান আলী রাকীব (২৪) ও রাজীব আহমেদ রিয়াদ (২৪) আহত হন। তারা কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত।
পরে এ ঘটনায় ১৭ মে আহত নূর মোহাম্মদ রাহীম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় কাদের মির্জার ৩৮ সহযোগীর বিরদ্ধে মামলা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, এই রাসেলের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের অন্তত ১৪/১৫টি মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি তার (রাসেলের) বিরুদ্ধে মামলার বিষয়টি স্বীকার করে বলেন, ‘পুলিশ অস্ত্রধারী এ সন্ত্রাসীকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’
ভিডিও আসছে…
বার্তা বাজার/এসজে