সড়কে নিম্নমানের কাজ, ক্ষুব্ধ এমপি

আমার অনেক কষ্টে আনা উন্নয়ন গুলো নষ্ট করে দিচ্ছে কিছু নিম্নমানের ঠিকাদার ও অসাধু প্রকৌশলী। আমার কাঙ্খিত রাস্তায় নিম্নমানের কাজ দেখে মেনে নিতে পারছি না’ নিম্নমানের উপকরণ ব্যবহার করে সড়কের কাজ করার দৃশ্য দেখে এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।

জানা গেছে, উপজেলায় বেশ কয়েকটি সড়কের নির্মাণকাজ চলছে। সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে এসব সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে অনেক আগেই। এতে টনক নড়েনি সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয় প্রকৌশলীদের। এ অবস্থায় চলমান উন্নয়নকাজ সরেজমিনে দেখে সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন হতাশা ব্যক্ত করে নিজের ফেসবুক আইডিতে।

এসময় তিনি দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এখনও সময় আছে ভালো হয়ে যান। আমি কাউকে ছাড় দিবো না। আমার কোন পিছুটান নেই। আমি কোন পারসেন্টিস খাইনা। আমি কারো কাছে দায়বন্ধ নই। আমি শুধু দায়বদ্ধ আমার জনগনের কাছে।’

স্থানীয় সূত্র জানায়, সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন এলাকায় চলমান উন্নয়ন কর্মকা- সরজমিনে দেখেন দুটি সড়কেই বালুর বদলে মাটি, সড়কের পাশ ভেঙে যাওয়া ও নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হচ্ছে। পরে সেখান থেকেই সংশ্লিষ্ট ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীকে ফোন করে নিম্নমানের কাজ নিয়ে কথা বলেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নিজের আইডিতে ছবিসহ পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন।
আজ বুধবার দুপুরে এই বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার বলেন, কিছু কাজ হঠাৎ সামনে চলে আসে।

ঈদের ছুটির পর আর কাজ দেখা হয়নি। তাছাড়া প্রয়োজনীয় স্টাফ না থাকায় সঠিকভাবে তদারকি করা যাচ্ছে না। তবে এই বিষয়ে এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে। উনাকে আশ্বস্ত করেছি, এখন থেকে সঠিক কাজ যাতে হয় সেই বিষয়ে তরারকি করা হবে।

মজিবুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর