ভিজিডি কার্ডের চালের জন্য চাচার হাতে খুন ভাতিজা

ভিজিডি মকার্ডের চাল নিয়ে বিরোধের জেরধরে চাচা মিন্টু মৃধার হাতে খুন হয় কোরআনের হাফেজ রামিন মৃধা। এ ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদীতে।

নিহত রামিন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের সৌদি প্রবাসী সান্টু মৃধার পুত্র। হামলাকারী
চাচা মিন্টু মৃধা একই গ্রামের মোঃ চেয়ার আলী মৃধার পুত্র।

এ ঘটনায় বুধবার সকালে গৌরনদী থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ রমজান নিহত রামিনের মা ও তার চাচা মিন্টু মৃধার সাথে দশ টাকা দরের ভিজিডি কার্ডের চাল ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়।

এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে রামিন ও তার চাচা মিন্টু মধ্যে পূনরায় বাগবিতান্ডা হয়। এ ঘটনার জেরধরে মিন্টু ও তার সহযোগিরা এক সন্তানের জনক হাফেজ রামিন মৃধাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। মুমূর্ষ অবস্থায় সন্ধ্যায় রামিন মৃধাকে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে রাতেই উন্নতচিকিৎসার জন্য রামিন মৃধাকে ঢাকায় নেয়ার পথে সে (রামিন) মারা যায়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, মামলা দায়েরের পর এজাহার ভুক্ত আসমীদের তোফাজ্জেল মৃধাকে গ্রেফতার করা হয়েছে। এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য
পুলিশের অভিযান চলছে। নিহত হাফেজ রামিন মৃধাকে ময়না তদন্তর জন্য বরিশাল শেরইবাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আরিফিন রিয়াদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর