দেশে ভারতীয় ভ্যারিয়েন্টে যে কোনো সময় পূর্ণ সংক্রমণ হতে পারে

দেশে এরই মধ্যে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। যে কোন সময় দেশে করোনাভাইরাসের পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (লাইন ডিরেক্টর এনসিডিসি) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

বুধবার (১৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

তিনি বলেন, দেশে এরই মধ্যে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট চলে এসেছে। এমনকি চোখ রাঙাচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সবসময় মাস্ক পরতে হবে। সবাইকে সচেতন হতে হবে।

অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, সরকারের চলমান লকডাউন, মানুষ ও পরিবহন চলাচল নিয়ন্ত্রণে থাকায় সংক্রমণ কিছুটা কমেছে। তবে এতে আত্মতুষ্টির কোনো কারণ নেই।

তিনি বলেন, ভারতে এই ধরনটি ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। ভারতে দৈনিক করোনায় মৃত্যু ৪ হাজারের বেশি। ভারতের এই ভ্যারিয়েন্ট দেশে যে কোন সময় পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে।

তিনি আরও বলেন, দেশে প্রতিনিয়ত করোনার ভারতীয় ধরন শনাক্ত হচ্ছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণের হার অনেক বেশি। আমাদের দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এ কারণে আমরাও আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রাখছি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর