গত এক বছরে কেউ ডেঙ্গুতে মারা যায়নি বলে মেয়র তাপসের দাবি

গত এক বছরে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়নি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এখন ডেঙ্গুর মৌসুম চললেও তার বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানিয়েছেন।

বুধবার (১৯ মে) দুপুরে নগর ভবনে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় গত এক বছরে দক্ষিণ সিটির উন্নয়নে ব্যয় করা পুরো অর্থই সংস্থার নিজস্ব খাত থেকে হয়েছে বলেও জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই জনগণের মৌলিক সেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করি এবং করোনা মহামারির মাঝেই যাতে নগরবাসীকে এডিস মশার মুখোমুখি হতে না হয় সেজন্য আমরা শুরু থেকেই মশক নিয়ন্ত্রণের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর